বুদ্ধিপ্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতি (সুইড) খুলনা শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর বুদ্ধিপ্রতিবন্ধীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন, অলিম্পিক মশাল প্রজ্জ্বালন এবং মার্চপাস্টের সালাম গ্রহণ করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধীরা সুযোগ পেলে সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখতে পারে।্র একসময় মনে করা হতো প্রতিবন্ধীরা পরিবার ও সমাজের বোঝা; কিন্তু রাষ্ট্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখন সমাজে বিশেষ অবদান রাখতে সক্ষম হচ্ছে। রাষ্ট্র ও সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে এলে তারা সমাজের বোঝা না হয়ে স্বাবলম্বী হয়ে বিভিন্ন ক্ষেত্রে অবস্থান রাখতে পারবে।খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ শওকত আলী বাদশা ও নূর আফরোজ আলী, হোটেল ক্যাসল সালাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এম এ সালাম এবং সুইডের মহাসচিব জওয়াহেরুল ইসলাম।Êপরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।ক্রীড়া প্রতিযোগিতায় সুইডের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলা শাখার বুদ্ধিপ্রতিবন্ধীরা অংশ নেয়।্রঅনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার নয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।