বুধবার চট্টগ্রামে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগারদের প্রতিহত করতে চট্টগ্রামে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন চট্টগ্রাম নগরের জামালখানের গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্যদের যোগ দেওয়ার কথা। বুধবারের সমাবেশে ঢাকার আন্দোলনকারী ব্লগারদের ঠেকাতে গতকাল শনিবার রাতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী প্রথম আলোকে বলেন, শাহবাগে ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের প্রতিহত করতেই চট্টগ্রামে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। তবে ইমরান এইচ সরকারসহ অন্যরা না এলে হরতাল প্রত্যাহার করা হবে বলেও ইঙ্গিত দেন রূহী। পাশাপাশি চট্টগ্রামে ইমরান এইচ সরকারসহ নাস্তিক ব্লগারদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে। ওই দিনের হরতালে মুফতি ইজাহারুল ইসলামের নেজামে ইসলামী পার্টিসহ অন্যদের সমর্থনও রয়েছে বলে জানা গেছে।