বুধবার থেকে খোলাবাজারে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আগামী বুধবার থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে চাল বিক্রি শুরু করবে। ওইদিন থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভারে এ কার্যক্রম শুরু হবে। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। প্রতি কেজি চাল ২২ টাকা দরে বিক্রি করা হবে।আজ সোমবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা প্রথম আলোকে এ তথ্য জানান।