বুধবার বাজেট পাস হবে, কাল থেকে অধিবেশন দুই বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে আগামী বুধবার। বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ করতে কাল সোমবার থেকে সংসদের অধিবেশন দুই বেলা করে চলবে। বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এরপর বিরতি দিয়ে আবার বিকেলে অধিবেশন বসবে।বাজেট আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ২৮ ঘণ্টা আলোচনা হয়েছে বলে জানা গেছে।১০ জুন অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ২ জুন সংসদের এ অধিবেশন শুরু হয়। ওই দিন বিরোধী দলের সাংসদেরা সংসদে যোগ দিলেও আর তাঁরা সংসদে ফেরেননি। ফলে বাজেট আলোচনায় অংশ নেননি বিরোধী দলের তাঁরা।প্রতিবেদন উপস্থাপন: জাতীয় সংসদে আজ রোববার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন।