বুধবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার দেশের সব মহানগর ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালককে ফেরত দেওয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রুহুল কবির রিজভীসহ আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেবে দলটি।আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এ সময় দলের স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।