বুধবার রাজশাহীতে জামায়াতের আধাবেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে বুধবার (১৯ ডিসেম্বর) অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর জামায়াতে ইসলামী।আজ সোমবার সন্ধ্যায় জামায়াতের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক শাহাদত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা হরতাল আহবানের কথা জানান। একই সঙ্গে রাজশাহী বিভাগে এই হরতাল সফল করার জন্য মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী জোনের দায়িত্বশীল আতাউর রহমান এবং রাজশাহী জোনের টিম সদস্য রফিকুল ইসলাম আহ্বান জানিয়েছেন।এদিকে তাসনীম আলমের মুক্তি দাবি এবং ১৯ ডিসেম্বরে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে আজ সন্ধ্যায় নগরীর ভদ্রা এলাকায় ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এসময় শিবিরের সাতজন কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।