বুধবার সিলেটে অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী বুধবার সিলেট বিভাগে অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর জামায়াত।আজ সোমবার মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম এ ঘোষণা দেন। বিভাগের চার জেলায়—সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার— এই হরতাল পালিত হবে।গত বুধবার রাতে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ১৮-দলীয় জোটের ডাকে সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হলেও সিলেট বিভাগে শফিকুরের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াত। হরতাল শেষে ওই দিনই জামায়াত আজ সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়। পূর্বঘোষণা অনুযায়ী জামায়াতের নেতা-কর্মীরা আজ কোর্ট পয়েন্টে জড়ো হতে গেলে পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। পরে তাঁরা আগামী বুধবার হরতাল আহ্বান করে। অন্যদিকে বেলা তিনটার দিকে সিলেট শহরের শিবগঞ্জ ও কদমতলী মোড়ে জামায়াত মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শিবগঞ্জে জামায়াতের নেতা-কর্মীরা একটি গাড়ি ভাঙচুর করেন।