বুয়েটের শিক্ষকদের কর্মবিরতি অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মবিরতি পালনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের আবারও ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষকেরা যেসব দাবি-দাওয়ার কথা বলে ক্লাস বন্ধ রাখছেন, সেগুলোর জন্য ক্লাস বন্ধের যৌক্তিকতা নেই। তাঁরা সঠিক কাজ করছেন না। তাঁরা অন্যায়ভাবে এটা করছেন। তাঁদের দাবিগুলো প্রশাসনিক, যেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব।’আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বুয়েটের পরিস্থিতি নিয়ে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।নুরুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে আপত্তি তুলেছেন, বুয়েটের উপাচার্যের সঙ্গে আলোচনা করে তা স্থগিত করে দেব। তবু আপনারা ক্লাসে যান। বুয়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সবচেয়ে মেধাবীরা এখানে পড়ে। কয়েক দিন ধরে চলা এই কর্মবিরতিতে আমরা উদ্বিগ্ন।’ বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-উপাচার্যের পদ বিলুপ্তির দাবিতে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে বুয়েটের শিক্ষক সমিতি।