বুরকিনা ফাসোতে সরকার ও সেনাপ্রধান বরখাস্ত
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কম্পাওরে তাঁর সরকার ও সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন। গত বৃহস্পতিবার রাতে নিজের নিরাপত্তা রক্ষীরা বিদ্রোহ করার পর গতকাল শুক্রবার প্রেসিডেন্ট এ বরখাস্তের কথা জানান। দেশটির জাতীয় রেডিওর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।জাতীয় রেডিওর খবরে আরও বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট তাঁর নিরাপত্তা রেজিমেন্টের প্রধানকেও বরখাস্ত করেছেন। কম্পাওরে গতকাল এক বিবৃতিতে এক বিবৃতিতে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের মহাসচিবেরা নির্বাহী দায়িত্ব পালন করবেন।বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, কম্পাওরের প্রসাদের কাছে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি রেজিমেন্টের সদস্যরা বৃহস্পতিবার রাতে তাঁদেরকে প্রতিশ্রুত সুযোগ-সুবিধার দাবিতে বিদ্রোহ করেন। এ সময় তাঁরা ফাঁকা গুলি ছুড়তে থাকেন।