বুর্জ খলিফায় রোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ের শীর্ষ মুসলিম ধর্মীয় নেতা নির্দেশ দিয়েছেন যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ওপরের তলাগুলোর বাসিন্দাদের নিচের তলাগুলোর বাসিন্দাদের চেয়ে বেশি সময় ধরে রোজা রাখতে হবে। কারণ, ওপরের তলাগুলো থেকে তুলনামূলকভাবে বেশিক্ষণ সময় সূর্য দেখা যায়। তাই ধরে নেওয়া হবে, সেখানে সূর্যাস্ত হবে কয়েক মিনিট দেরিতে। দুবাইয়ের ধর্মীয় নেতা মোহাম্মদ আল-কুবাইসি গতকাল রোববার বলেন, বুর্জ খলিফার ৮০ তলার ওপরের বাসিন্দাদের দুই মিনিট এবং ১৫০ তলার ওপরের বাসিন্দাদের তিন মিনিট পরে ইফতার করতে হবে। ২০১০ সালে উদ্বোধন হওয়া ১৬০ তলা এই ভবনের উচ্চতা ৮২৮ মিটার। বিবিসি, এপি