বুলবুল কলেজের হোস্টেল পাঁচ বছর ধরে পরিত্যক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে সরকারি শহীদ বুলবুল কলেজের আবাসিক ছাত্রাবাসটি। ছাত্রাবাসের দরজা, জানালা নেশাখোরেরা খুলে বিক্রি করে দিয়েছে। এর ইট পর্যন্ত খুলতে শুরু করেছে। কিন্তু কর্তৃপক্ষ ছাত্রাবাসটির খোঁজখবর নিচ্ছে না। প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ওই কলেজে বর্তমানে কোনো আবাসনের ব্যবস্থা নেই। কলেজের অধ্যক্ষ সৈয়দ আনোয়ারুল ইসলাম বলেন, ‘জায়গার সংকটের কারণে কলেজে একাডেমিক ভবনই তৈরি করা সম্ভব হচ্ছে না।