বুলেটপ্রুফ গাড়িতে চড়বেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি সরকারি বুলেটপ্রুফ গাড়িতে চড়বেন না। তাঁর এ ধরনের গাড়ির প্রয়োজন নেই। নিজের নিরাপত্তার জন্য জনগণের এত অর্থ ব্যয় করতে চান না তিনি। আজ শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার নিজের কোনো গাড়ি নেই। প্রয়োজনে দলের গাড়িতে চলাফেরা করি আমি।’গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। শপথ অনুষ্ঠান হয় রাজ্যপালের বাসভবন রাজভবন চত্বরে। ওই চত্বরে বিশাল প্যান্ডেলে তিন হাজারেরও বেশি অতিথির বসার ব্যবস্থা ছিল।শপথের পর সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হতে হতে হেঁটে মহাকরণে যান মমতা। ধর্ষণের শিকার একজন প্রতিবন্ধী নারীকে সঙ্গে নিয়ে তিনি ১৯৯৩ সালের ৭ জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে মহাকরণে গিয়েছিলেন, সেদিন অবশ্য মমতাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।এবার সেই মমতাই বিজয়ীর বেশে ওই মহাকরণে গেলেন। ইন্ডিয়া ব্লুমস নিউজ সার্ভিস।