প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তাঁর পুরো বাড়ি থাকত নিরাপত্তার চাদরে ঢাকা। তাঁর বাড়ির ত্রিসীমানা মাড়ানোর কল্পনাও করতে পারত না সাধারণ মানুষ। একসময়ের দোর্দণ্ডপ্রতাপশালী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সেই জৌলুশ আজ আর নেই। নেই কঠোর নিরাপত্তার বাতাবরণ। সম্প্রতি বুশের ডালাসের বাড়িতে ভোঁ ভোঁ শব্দে গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। এ সময় বুশ এবং তাঁর স্ত্রী লরা বাড়িতে ছিলেন। অনাহূত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অবশ্য বলেন, বুশ পরিবারের কারও ক্ষতি করার অসৎ উদ্দেশ্য তাঁর নেই। আসলে পাশের এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ গ্যাস প্যাডেল আটকে গাড়িটি বুশের আঙিনায় ঢুকে পড়ে। এএফপি