বুশের চেয়েও খারাপ ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ মার্কিন নাগরিকই মনে করে, প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই কিংবা তার চেয়েও খারাপ। গত শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপে ওবামা সম্পর্কে মার্কিনিদের এমনই মনোভাব পাওয়া গেছে।ইউএসএ টুডে পরিচালিত ওই জনমত জরিপের সময় ওবামা এবং বুশের মধ্যে তুলনা করতে বলা হয়েছিল অংশগ্রহণকারী মার্কিনিদের। তাদের মধ্যে শতকরা ৩৪ ভাগ বলেছেন, ওবামা বুশের চেয়েও খারাপ, আর ২২ শতাংশ মনে করেন প্রেসিডেন্ট হিসেবে বুশ ও ওবামা একই চরিত্রের। অর্থাত্ ৫৬ শতাংশ মার্কিনই ওবামার মধ্যে বুশের চেয়ে ভালো কিছু খুঁজে পাননি। অন্যদিকে ৪৩ শতাংশ মনে করেন, বুশের চেয়ে ওবামা ভালো প্রেসিডেন্ট। তবে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ওবামার তুলনা করতে বললে ৮৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, তিনি ক্লিনটনের মতোই অথবা তার চেয়েও খারাপ। মাত্র ১২ শতাংশ বলেছেন, ওবামা ক্লিনটনের চেয়ে ভালো। ওবামা ও ক্লিনটনের মধ্যে কে বেশি ভালো এমন প্রশ্নের জবাবে ৭২ শতাংশ বিরোধী রিপাবলিকান পার্টির সমর্থক ক্লিনটনের পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে ওবামা পেয়েছেন মাত্র ৮ শতাংশ রিপাবলিকানের সমর্থন।গত ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এক হাজার চারজন মার্কিনির ওপর ওই জনমত জরিপ করে ইউএসএ টুডে।