বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাভার থানাধীন সলমাসি লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। বেলা ১১টা পর্যন্ত নদীতীরের নয়টি টিনশেডের ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়। ঢাকা নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।