বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে আজ বুধবার সকালে তপু দাস (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।তপুর আত্মীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় পুরান ঢাকার নাজিরা বাজার সিটি করপোরেশন কলোনি থেকে রতনসহ প্রায় অর্ধশত পূজারি মিটফোর্ড হাসপাতাল ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে গঙ্গা পূজা দিতে আসে। পূজা দেওয়ার সময় রতন নদীতে তলিয়ে যান। সদরঘাট টার্মিনালের ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মইনউদ্দিন জানান, খবর পেয়ে আমরা আজ ভোর চারটা থেকে উদ্ধারকাজ শুরু করি। সকাল ১০টার দিকে ওই এলাকা থেকে তপুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।