বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে হাইকোর্টের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে পদক্ষেপ নিতে তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইউব্লিইপিএ পোর্ট অ্যান্ড ট্রাফিকের পরিচালক এবং লালবাগ, কামরাঙ্গীচর, হাজারীবাগ, ডেমরা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন এক মাস পরপর দাখিল করতে বিআইউব্লিউটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটে রুল মঞ্জুর করে তিন দফা নির্দেশনা দেন।জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। এর আগে নদীটিতে বর্জ্য ফেলা রোধে নির্দেশনা চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ মে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ তিন দফা নির্দেশনা দেন।নির্দেশনা: বুড়িগঙ্গা নদীতে সংযুক্ত সব পয়ঃপ্রণালির লাইন (সুয়ারেজ) ও শিল্পকারখানার বর্জ্য নিঃসরণের লাইন এক বছরের মধ্যে বন্ধ করতে ওয়াসা চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদনও চেয়ারম্যানকে দাখিল করতে বলা হয়েছে।প্রতিমাসে নদীতে বর্জ্য ফেলা রোধে নদীর দুই পাড়ে সচেতনতামূলক অনুষ্ঠান করতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ দলের মাধ্যমে নদীতীরের বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নদীতীরে সিটি করপোরেশনের কোনো ভ্যান বা গাড়ি ময়লা ফেলতে পারবে না।এ ছাড়া নদীর তীরবর্তী এলাকায় সাইন বোর্ড ও প্ল্যাকার্ড স্থাপন করতে হবে, যাতে আদালতের রায় সম্পর্কে জনগণ জানতে পারে। এ বিষয়টি সিটি করপোরেশনকে নিশ্চিত করতে বলা হয়েছে।