বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ অভিযানে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ১১
পুরান ঢাকার সোয়ারীঘাটে বুড়িগঙ্গা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে আজ বৃহস্পতিবার আবারও সরকারি অভিযানকারী দলের ওপর দখলদারেরা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সংবাদকর্মী ও দখলদারসহ ১১ জন আহত হয়েছেন। ঢাকা জেলা প্রশাসন ও বিআইডবি্লউটিএর অভিযানকারী দল আজ সোয়ারীঘাট, চম্পাতলী ও ছোটকাটারা এলাকায় ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ব্যক্তিরা হলেন, প্রথম আলোর ফটো সাংবাদিক সাজিদ হোসেন, পুলিশের হাবিলদার ফরিদ মিয়া, কনস্টেবল শাহিন ও চন্দন রায়। এ ছাড়া আরও আহত হন চম্পাতলী এলাকার সাত্তার (২৪), রমিজ (৩২), হেলাল (২৮), ইমরান (২৩), সোয়ারীঘাট এলাকার আবদুল কুদ্দুস (৪০), শেখ নিজাম (৩৫) ও ইউসুফ (৩২) ।চকবাজার থানার উপপরির্দশক মো. ইকরাম আলী প্রথম আলোকে বলেন, Èআজ বেলা পেৌনে তিনটার দিকে সরকারি অভিযানকারী দল কোরবান আলীর পঁাচটি দোকান ও গোডাউন উচ্ছেদ করতে গেলে দখলদারেরা উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া শ্রমিকদের প্রতি ইট-পাটকেল ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে বাধা দিলে দখলদারদের সঙ্গে তঁাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা ভেকু যন্ত্র পুড়িয়ে দেওয়ার চষ্টো করে। এদিকে কে আলী ফ্লাওয়ার মিলের মালিক কোরবান আলীর ছেলে মো. বাবুল জানান, তঁাদের কোনো লোক হামলার সঙ্গে জড়িত নন। চম্পাতলী মাছঘাট পরিচালনাকারী কমিটির সভাপতি হাজী মো. আবুল হাসনাত প্রথম আলোকে জানান, তঁারা সেখানকার ১৬টি দোকান ভাড়া নিয়েছেন। তঁাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং তঁারা নিয়মিত খাজনা দিয়েছেন। কিন্তু সরকারি অভিযানকারী দল কোনো নোটিশ না দিয়ে দোকানগুলো ভেঙে দিয়েছে।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জমান প্রথম আলোকে জানান, লালবাগ মেৌজায় ২০৮টি অবৈধ স্থাপনা রয়েছে। এ পর্যন্ত ১৫৫টি উচ্ছেদ করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।