বুড়িগঙ্গায় কার্গোতে দুর্বৃত্তদের হানা, আহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গায় আজ বুধবার ভোরে দুর্বৃত্তরা একটি কার্গোর মাস্টার, সারেংসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতেরা হলেন—কার্গোর মাস্টার রাজীব হোসেন (৩৫), সারেং সুজন (৩৮) ও সহকারী খালিদ হোসেন (২৫)।হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহতেরা জানান, আজ ভোর পাঁচটার দিকে আল-শহীদ নামে কার্গোটি নিয়ে তাঁরা সদরঘাট থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা নৌকা দিয়ে কার্গোতে উঠে পড়ে। এরপর রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁদের পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, তিনি এমন কিছু শোনেননি।