বুড়িগঙ্গায় ট্রলারডুবি: আরও ৩টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুড়িগঙ্গা নদীতে গত শনিবার ট্রলারডুবির ঘটনায় আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের পাগলা এলাকা থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে। তবে তাদের পরিচয় জানা যায়নি।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, আজ বেলা ১১টার দিকে লাশ তিনটি কেরানীগঞ্জ থানা-পুলিশ উদ্ধার করে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।প্রসঙ্গত, বুড়িগঙ্গা নদীতে শনিবার রাতে দুটি বালুবাহী ট্রলারের (বলগেট) ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ওই দিনই দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়। আর নিখোঁজ ছিলেন ট্রলারের অন্তত ২৫ যাত্রী।