বুড়িগঙ্গায় নৌকা ডুবে এক যাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীতে একটি খেয়া নৌকা ডুবে মাঝি নিহত ও এক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিহত মাঝির নাম জসিমউদ্দিন (৩৭)। আজ সোমবার সকালে সোয়ারীঘাট এলাকার মাঝনদীতে একটি বালুবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা ঘাট থেকে ঢাকার সোয়ারীঘাটে যাওয়ার সময় মাঝনদীতে যাত্রীবাহী ওই খেয়া নৌকাটিকে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গিয়ে মাঝি জসিমউদ্দিন মারা যান। তবে নৌকায় থাকা চারজন যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও রমজান (৩২) নামের এক যাত্রী নিখোঁজ হন।নিহত জসিমউদ্দিনের বাসা কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায়। স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে খোঁজাখুজি করছে।