বুড়িগঙ্গায় বর্জ্য: ঢাকার ৫ ওসিকে আদালতে হাজিরের নির্দেশ
রাজধানীর পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী বুধবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অাইনজীবী মনজিল মোরশসেদের করা আদালত অবমাননার অাবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এ পাঁচজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন— কোতোয়ালি থানার সালাউদ্দিন খান, হাজারীবাগ থানার এনামুল হক, লালবাগ থানার মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচর থানার শফিকুল ইসলাম ও ডেমরা থানার মাহাবুব হোসেন।প্রসঙ্গত, গত ৪ মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আদালত অবমাননার অাবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এসব বন্ধে নদীতীরে পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশ অনুসারে পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগে মনজিল মোরশেদের আবেদন করেন।