বুড়িচংয়ে ট্রেন লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী গোধূলি এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ব্রাক্ষণবাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।