বুড়িমারী স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ বৃহস্পতিবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের সূত্রে এ তথ্য জানা যায়।বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) এ কে এম আমিনুল ইসলাম জানান, সরকারি নির্দেশ ও ভারতীয় চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে বুড়িমারী ইমিগ্রেশন কর্মকর্তা মাসুদ রানা জানান,পাসপোর্টধারী যাত্রীদের পারাপার নিয়মিত চলবে।