বুয়া হওয়ার বিড়ম্বনা টের পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এনটিভিতে টার্মিনাল নাটকের শততম পর্ব প্রচারিত হবে। আজকের পর্বটি হবে একটু আলাদা। থাকবে নাটকটির ক্যামেরার পেছনের গল্প আর অভিনয়শিল্পীদের কথা। ধারাবাহিকটিতে অভিনয় করছেন নাফিজা। নাটকে বিভিন্ন বাসায় বুয়ার কাজ করেন তিনি; জানালেন, শততম পর্বের পর তিনি মেয়েদের একটি হোস্টেলে চাকরি পাচ্ছেন। এখন আর তাঁকে বাসায় বাসায় ঘুরতে হবে না। ধারাবাহিকটি লিখেছেন শফিকুর রহমান এবং পরিচালনা করছেন সকাল আহমেদ। কথা হলো নাফিজার সঙ্গে।বাসার বুয়ার চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?বুয়া হওয়ার যে কত যন্ত্রণা! প্রচুর কাজ করতে হয়। বাসায় কিছু হারালে প্রথমেই সন্দেহের চোখ পড়ে বুয়ার ওপর। এর জন্য থানায় পর্যন্ত যেতে হয়। আর রোদ-বৃষ্টি যা থাকুক, বুয়াকে তো যেতেই হবে। টার্মিনাল নাটকে কাজ করতে গিয়ে ওদের সেই কষ্ট কিছুটা হলেও অনুভব করেছি। বুয়া হওয়ার অভিজ্ঞতার কথা বলুন।কয়েক দিন আগে শুটিংয়ের ফাঁকে উত্তরায় একটি বাসার গেটের সামনে বসে ছিলাম। সাজ-পোশাক তো বুয়ার মতো। একজন মহিলা আমাকে বুয়া ভেবে কাছে এসে বললেন, তাঁর বাসায় বুয়া দরকার, আমি আর কোন কোন বাসায় কাজ করি, কত বেতন নিই। পরে আমার হাসি দেখে তিনি ব্যাপারটা বুঝতে পারলেন এবং দুঃখ প্রকাশ করলেন। বুয়া হওয়ার বিড়ম্বনা টের পেয়েছি।চ্যানেল নাইনে ‘মনসুন রেইন’ ধারাবাহিকে আপনাকে দেখলাম।এই ধারাবাহিকের কাজ করেছিলাম নেপালে। একসঙ্গে অনেক শিল্পী ছিলাম। আর সবাই খুব মজার। কারও মুখ ভার করে থাকার উপায় নেই। প্রতিদিন কাজ শুরু হতো সকাল সাতটায়। চলত রাত পর্যন্ত। দুই ক্যামেরায় দুজন পরিচালক কাজ করতেন। শুরুতে কথা ছিল, নাটকটি হবে ২৬ পর্বের। শেষে শুটিংয়ের পর ঢাকায় ফিরে দেখা গেল, অর্ধেকের চেয়ে কিছু বেশি কাজ হয়েছে। এখন আবার ঢাকায় কাজ করতে হবে। পর্বসংখ্যাও বাড়বে। শুনেছি, এবার ৫২ পর্ব পর্যন্ত তৈরি হবে। বিনোদন প্রতিবেদক