বুয়েট খুলছে ২৪ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগামী ২৪ জুলাই খুলে দেওয়া হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একডেমিক কমিটির একটি সভায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।গত ১৯ জুন বিশ্বকাপ চলাকালে খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ সকালে উপাচার্য এ এম এম শফিউল্লাহর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।উপাচার্য এ এম এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ২২ জুলাই বুয়েটের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। আর ২৪ তারিখ থেকে শুরু হবে ক্লাসসহ সব কার্যক্রম। মারামারির ঘটনায় তদন্তের বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি এরই মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।