বুয়েটে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। আজ বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীদের পক্ষে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান লিখিত বক্তব্য উপস্থাপন করেন।মুজিবুর রহমান বলেন, ‘বর্তমান প্রশাসনের অনিয়মের কারণে বুয়েট ধ্বংসের দ্বারপ্রান্তে চলে আসছে। বুয়েটকে বাঁচাতে প্রয়োজনে আরও কিছুদিন কর্মবিরতি পালন করতে হলে আমরা তাই করব। আমাদের দাবির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’ এদিকে, বুয়েটের একদল শিক্ষার্থী ক্লাস শুরুর দাবিতে মানববন্ধন করেছেন। তবে মানববন্ধনকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। বুয়েটের বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে ৭ এপ্রিল থেকে আন্দোলন করছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সহ-উপাচার্যের পদটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।