বুয়েটের ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।বুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. শাহআলম আজ প্রথম আলোকে এ তথ্য জানান। বুয়েট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৯ অক্টোবর। আর ১৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৩০ অক্টোবর। ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।