বুয়েটের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন পড়েছিল সাত হাজার ১৩৩টি। এসব আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মোট ছয় হাজার ৪১৩ জন যোগ্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বুয়েটের তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকায় যেসব নামের পাশে আপত্তি রয়েছে, তাঁদের অতি সত্বর ভর্তি কমিটিগুলোর সভাপতি ও প্রকৌশল অনুষদের ডিনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ সময় সঙ্গে এক কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আদিবাসী প্রার্থীদের নামের পাশে ‘ট্রাইবাল’ কথাটি লেখা না থাকলে অতি সত্বর প্রমাণসহ দেখা করার জন্য বলা হয়েছে। যোগ্য প্রার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bd-তে পাওয়া যাবে।