বৃক্ষ নিধনকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ নিধনকারী যে দলেরই হোক না কেন, তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার কারও চেহারা বা দলীয় অবস্থান দেখে ব্যবস্থা নেবে না। বনায়ন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা-২০১০ সালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন নতুন ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল রক্ষার উদ্যোগ নিয়েছে। নদী ড্রেজিং করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকার দেশের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী দেশের প্রত্যেককে একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ১৬ জনের হাতে পুরস্কার তুলে দেন।