বৃত্তি প্রদান ও মোনালিসা ঘোষের নৃত্যানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারতীয় হাইকমিশনর গত শনিবার মুক্তিযোদ্ধাদের সন্তানকে বৃত্তি প্রদান ও মোনালিসা ঘোষের একক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ৪৩ জন মুক্তিযোদ্ধার সন্তানকে বৃত্তি প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ওড়িসি নৃত্যানুষ্ঠানে ভারতীয় শিল্পী মোনালিসা ঘোষ একক নৃত্য পরিবেশন করেন।