বৃত্তি যদি পেতে চাওসমান গুরুত্ব দাও সব বিষয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই বৃত্তি দেওয়া হয়। সে জন্যতোমাকে বিভিন্ন বিষয়ে সচেতন ও সতর্কথাকতে হবে। প্রতিটি বিষয়ের প্রস্তুতিতে দিতে হবে সমান গুরুত্ব। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য সময় নির্ধারণ করে নেবে। সেই সময়ের মধ্যে লেখা শেষ করার চেষ্টা করো। প্রতিটি বিষয়ের প্রশ্নগুলো তিন ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ভাগে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে রিভিশন দাও। দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে অনুশীলন করো। তৃতীয় ভাগে মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে নিয়মিত চর্চা করো। মনে রাখবে, কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। সম্পূর্ণ পাঠ্যবই আয়ত্তে রাখতে হবে। প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। বড় প্রশ্ন, সংক্ষেপে উত্তর ও অল্প কথায় উত্তরের জন্য সময় ভাগ করে উত্তর লেখার অভ্যাস করো। কঠিন বানানগুলো বারবার অনুশীলন করো। বাংলা ও ইংরেজি কবিতার শিরোনাম, কবির নাম, বিরাম, যতিচিহ্ন সঠিকভাবে যথাস্থানে বসানো অনুশীলন করো। প্রতিটি পরীক্ষায় উত্তরপত্রের সৌন্দর্য বজায় রাখবে। যে প্রশ্নটি খুব ভালো জানো, ওই প্রশ্নের উত্তর শুরুতে লিখবে। প্রশ্নের ধরন দেখে উত্তর লিখবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে নম্বর থাকে, সে অনুযায়ী উত্তর লিখবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বড় প্রশ্নের উত্তরের মতো লিখলে বেশি নম্বর পাওয়া যায় না বরং এতে করে সময়ের অপচয় হয়। সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে রিভিশন ও অনুশীলন করবে। মডেল টেস্টে যেসব বিষয় ভুল ধরা পড়েছে, সেগুলো শুধরে নেবে।