বৃদ্ধার কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জিয়া ও আর্মেনিয়ার মধ্যে গত ২৮ মার্চ কয়েক ঘণ্টার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনার নেপথ্যে ছিলেন জর্জিয়ার ৭৫ বছরের এক বৃদ্ধা। রেললাইনের পাশে মাটি খুঁড়ে ধাতব পদার্থ সংগ্রহ করতে গিয়ে নিজের অজান্তেই তিনি সেখান দিয়ে যাওয়া ইন্টারনেটের তারটি কেটে ফেলেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে ইন্টারনেট যোগাযোগ। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে পুলিশ হায়াস্তান শাখারিয়ান নামের ওই বৃদ্ধাকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর তিন বছরের সাজা হতে পারে। এএফপি