এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অগ্নিরথ। যৌথভাবে লিখেছেন রাজিবুল ইসলাম ও নাজনীন চুমকি, পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ত নাকি?হ্যাঁ, কিন্তু বৃষ্টির জন্য মনে হচ্ছে কয়েকটা কাজ ফেঁসে যাবে। ঈদের আগে হয়তো এগুলো করা হবে না। খুব ভালো একটা গল্প, ধামরাইয়ে এক কুমার পাড়ায় শুটিং হওয়ার কথা ছিল। পুরো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এই কয়েক দিনের বৃষ্টিতে সব ভেস্তে গেল। এ ছাড়া যে কয়টি কাজ করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আনিসুল হকের মিথ্যেবাদী রাখাল, আতিকুল হক চৌধুরীর স্বপ্ন, গোলাম মোস্তফার একটু খুঁজে দাও এবং মুহাম্মদ মুস্তফা কামালের নাটক কাকতালীয়।বৃষ্টির জন্য তাহলে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেন?না, বৃষ্টির মধ্যেই হোতাপাড়ায় এসেছি। এখানে মাসুম রেজার লেখা নিয়ে সৈয়দ আওলাদ একটা ধারাবাহিক তৈরি করছেন। নাম সাত সওদাগর। এই ধারাবাহিকের কাজ করছি। বৃষ্টি বুঝে শট নেওয়া হচ্ছে। এখানে আরও আছেন বন্যা মির্জা, আফরোজা বানু, হুমায়রা হিমু, শাহনাজ খুশি। ‘একটি আদর্শ মেসবাড়ি’ নাটকে দেখছি আপনি একজন মাস্তান।না না, দেখে ওরকম মনে হচ্ছে। এই মেসবাড়িতে একজন ভয়ংকর সন্ত্রাসী লুকিয়ে আছে। মাস্তান সেজে তাকে ধরতে এসেছি। আমি আসলে গোয়েন্দা কর্মকর্তা। দারুণ মজার নাটক। গল্পটাও চমৎকার। শুটিংটা খুব উপভোগ করেছি। চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?আমি তো গতানুগতিক ছবিতে অভিনয় করি না। একটু অন্য ধরনের কাজ হলে চেষ্টা করি। তেমন কাজ তো বছরে খুব বেশি হয় না। তবে এবার একটি ছবিতে চারটা গান গেয়েছি। হুমায়ূন আহমেদের নতুন ছবি গেটুপুত্র কমলায়। আগে চারটা গান গেয়েছিলাম। ওখান থেকে তিনটা রাখা হচ্ছে ছবিতে। দুদিন আগে গেয়েছি নতুন আরেকটা গান। গানটির সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল।