বৃষ্টি যখন যন্ত্রণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিততে হলে দক্ষিণ আফ্রিকার ১ বলে চাই ২২ রান! নিশ্চয়ই ইয়ার্কি হচ্ছে! যদি ইয়ার্কি বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই ইয়ার্কিটাই হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে। সেটিও সেমিফাইনালের মতো ম্যাচে। সিডনিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড তুলেছিল ৪৫ ওভারে ২৫২ রান। দক্ষিণ আফ্রিকা ৪২.৫ ওভারে ২৩১ রান তোলার পর প্রয়োজন যখন ১৩ বলে ২২—বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ১২ মিনিট পর আবার তা শুরু হওয়ার সময় প্রথমে বড় পর্দায় সমীকরণটা ভেসে ওঠে: ১ বলে ২২ রান। পরক্ষণেই সেটি নিচের ছবির রূপ নেয়। এ ঘটনার পর বিতর্কিত ওই ‘বৃষ্টি আইন’ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সেটি বাতিল হওয়া হয়ে দাঁড়ায় শুধুই সময়ের ব্যাপার।