বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগরী চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। চট্টগ্রামের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর ইউএনবির।চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, শুলকবহর, মুরাদপুর, চান্দগাঁও ও বহদ্দারহাটের বেশির ভাগ এলাকায় পানি এখন হাঁটু বা কোমরের নিচে। এসব এলাকায় তীব্র যানজটে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।আজ শুক্রবার সকালে চকবাজারে একটি দর্জির দোকানে যাওয়ার সময় মানিক দেবনাথ নামের এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়েছেন। বৃষ্টিপাতের কারণে সাগর উত্তাল থাকায় খাদ্য ও সিমেন্টবাহী ভারী যান চলাচল বন্ধ রয়েছে।