বৃষ্টির জন্য ৩৪ হাজার মন্দিরে প্রার্থনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে অতিষ্ঠ ভারতের কর্ণাটকবাসী। এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই। ৪২ বছরেও এমনটি হয়নি এই রাজ্যে। এতে খরাপীড়িত রাজ্যের ৩৪ হাজার মন্দিরে বিশেষ প্রার্থনার (পূজা) নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মন্দিরপ্রতি পাঁচ হাজার রুপি বাবদ এ প্রার্থনায় খরচ হবে ১৭ কোটি রুপি।বৃষ্টির জন্য পূজা করার এ নির্দেশ এসেছে সরকারের কাছ থেকে। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একজন কেএস পূজারি জানান, বৃষ্টি-দেবতাকে তুষ্ট করতে ওই অনুষ্ঠান পালনে জনগণের করের অর্থ নেওয়া হবে না। তিনি বলেন, মন্দির কর্তৃপক্ষই বহন করবে এ প্রার্থনার ব্যয়।এনডিটিভির খবরে বলা হয়, মন্দিরের পাশাপাশি স্থানীয় গির্জা ও মসজিদগুলোতেও বিশেষ প্রার্থনা করতে বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা জগদীশ সেত্তারের নেতৃত্বাধীন রাজ্যসরকার চায় এ প্রার্থনা হোক ২৭ জুলাই এবং ৭ আগস্ট। জানা গেছে, ভারতের অনেক রাজ্যেই চলছে খরা। রাজ্যের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বর্ষা মৌসুমে প্রায় ২৭ ভাগ কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে ফসলের কী পরিমাণ ক্ষতি হবে, তা এখনো হিসাব করা হয়নি।