সূর্যের আলো বা বৃষ্টির পানি প্রাকৃতিক সম্পদ। বাড়ির বাতি জ্বালানোর জন্য মানুষ সূর্যের আলো সংরক্ষণ করে। তেমনি থালাবাসন ধোয়া, বাগানে পানি দেওয়া বা রান্নাবান্নার জন্য মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের কলোরাডোয় কেউ যদি বৃষ্টির পানি সংরক্ষণ করে তবে তাকে ‘চোর’ বলা হবে। শুধু তা-ই নয়, আইনের বলে তার জেল-জরিমানাও হতে পারে!বিবর্তনের সর্পিল পথে, আগুন জ্বালাতে শেখারও অনেক আগে মানুষ বৃষ্টির ফোঁটা মজুদ করতে শেখে। কিন্তু কলোরাডোয় এটাকে এখন ‘মজুদ’ বলা হচ্ছে না। কোনো যৌক্তিক কারণ দেখিয়ে অনুমতি পাওয়ার পরই কেবল বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে। অনুমতি ছাড়াই সংরক্ষণ করলে তা ‘প্রতারণা, ছিনতাই বা চুরি’ বলে অভিহিত হবে! গোপনে বৃষ্টির পানি ‘চুরি’ করলে, আদালতের যুক্তি, ‘ফসলি জমিতে পানির অভাব পড়বে। ফসল ফলবে কম। ফলে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।’ ইন্টারনেট অবলম্বনে