বৃহত্ জনগোষ্ঠীকে বোঝা নয়, শক্তি মনে করি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের বৃহত্ জনগোষ্ঠীকে আমি শক্তি মনে করি, বোঝা নয়। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে কত দূর পর্যন্ত যাব, তা আমাদের ভাবতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই অস্বাভাবিক হারে জনসংখ্যা কমছে। ফলে বিশ্বজুড়েই যুবসমাজের হার এখন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে বৃদ্ধ-বৃদ্ধার হার। এ সুযোগে আমরা আমাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে সারা বিশ্বে ছড়িয়ে দেব।’গতকাল বুধবার জাতীয় সংসদে খান টিপু সুলতানের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কাজে লাগানো যায় কি না, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘জনসংখ্যার বিষয়ে দেশের মানুষ এমনিতেই অনেক সচেতন। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না।’জুনায়েদ আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইসলামী ফাউন্ডেশনের সর্বশেষ জরিপ অনুসারে, দেশে মোট মসজিদের সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৫০০ এবং ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা প্রায় চার লাখ ৮৫ হাজার। আর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জরিপ অনুসারে দেশে মন্দিরের সংখ্যা প্রায় ২৪ হাজার।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জন্য এ সরকার সব সময় কাজ করছে। জামানত ছাড়াই কৃষক এখন ব্যাংক থেকে ঋণ নিতে পারছেন। কৃষি শ্রমিকদের মজুরিও ইতিমধ্যে বেশ বেড়েছে। তিনি বলেন, হাওরাঞ্চলে এবার আকস্মিক বন্যায় ৫০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এসব এলাকায় কৃষকদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার কাজ চলছে। এ ছাড়া রাজধানীতে মহিলা চাকরিজীবীর সংখ্যা বাড়ার কথা বিবেচনা করে ঢাকা শহরে আরও ১০টি নতুন দিবাযত্নকেন্দ্র চালুর ব্যবস্থা করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভিজিডি প্রকল্পের আওতায় সারা দেশে সাত লাখ ৫০ হাজার দরিদ্র মহিলাকে স্বাবলম্বী করার জন্য প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্য বিতরণের কাজ চলছে।