বৃহত্তম ভাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির সাগরের লাস ক্রসেস উপকূলে বিশ্বের সবচেয়ে বড় ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। ওই ভাইরাসে এক হাজারের বেশি জিন রয়েছে। জিন হচ্ছে জীবের বংশগতির ধারক। বিজ্ঞানীরা বলেছেন, এর আগের রেকর্ডধারী মিমি ভাইরাসের ডিএনএ কোডের চেয়ে চিলির উপকূলে পাওয়া মেগা ভাইরাস চিলিনসিসের জেনোম ৬ দশমিক ৫ ভাগ বড়। ব্যাকটেরিয়ার সঙ্গে ভাইরাসের মূল পার্থক্য দুটি: ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাস আকারে ছোট এবং ভাইরাস নিজে নিজে স্বাধীনভাবে বংশবিস্তার করতে পারে না। তবে চিলির উপকূলে যে ভাইরাস পাওয়া গেছে, তা অনেক ব্যাকটেরিয়ার চেয়েও আকারে বড় বলে বিজ্ঞানীরা জানান। এএফপি