বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের হরতাল শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর চট্টগ্রামে আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামী। নগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘অনুমতি চাওয়ার পরও আজ সমাবেশ করতে না দেওয়া, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।’