বৃহত্তর নোয়াখালীতে হামলার ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের শেষ দিনে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে সংঘটিত ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন জেলার সেদিনের ঘটনা তদন্তেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কেন এমন ঘটনা ঘটল—প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চান দলীয় নেতাদের কাছে।গতকাল বুধবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে রাতেই গণভবনে প্রধানমন্ত্রী তাঁর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে ডেকে পাঠান। প্রায় এক ঘণ্টা তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ খবর পাওয়া গেছে।সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীকে জানান, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বিএনপি-সমর্থিত এলাকা। বৈঠকে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর কাছে পৌরসভা নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরেন। নোয়াখালীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নেতাদের বাসা, মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিএনপির কর্মীরা। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি আবুধাবিতে ‘চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশ্বে কার্বন নিঃসরণ কমাতে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করেন। সফরকালে শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়।