বৃহস্পতি নয়, বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টান সম্প্রদায়ের মতে, যিশু তাঁর সঙ্গীদের নিয়ে যে শেষ নৈশভোজে যোগ দিয়েছিলেন, সেদিন ছিল বৃহস্পতিবার। কিন্তু ব্রিটিশ গবেষক কলিন হামফ্রেস বলেছেন, আসলে দিনটি ছিল বুধবার। তাঁর মতে, ইহুদিদের আনুষ্ঠানিক দিনপঞ্জির চেয়ে পুরোনো একটি দিনপঞ্জি অনুসরণ করে ওল্ড টেস্টামেন্টে মার্ক, লুক ও ম্যাথিউর হিতোপদেশ উল্লেখ করা হয়েছে। তাঁদের মতে, ইহুদিদের ভোজনোৎসব পাসওভারের দিন বৃহস্পতিবারই ছিল যিশুর শেষ নৈশভোজ। তবে নিউ টেস্টামেন্টে জনের মতে, এটি ঘটেছিল এর আগের দিন। হামফ্রেস নানা যুক্তি তুলে ধরে বলেন, ‘জনই সঠিক; ৩৩ অব্দের ১ এপ্রিল বুধবারই ছিল যিশুর শেষ নৈশভোজ।’ বিবিসি।