বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ, এইচএসসির সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের মধ্যেই আগামী বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর ওই দিন দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য গণমাধ্যমে তুলে ধরা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ফল পাওয়া যাবে। গত ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে মার্চে শেষ হয়। এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত কালহরতালের কারণে আগামী বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে কি না, বা পেছালে তা কবে হবে, এ বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই তথ্য জানান। সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার হিসাববিজ্ঞান ও ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রসহ কয়েকটি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।