বৃহস্পতিবার ব্যাংকের কিছু শাখা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও লেনদেন স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার তফসিলি ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। তবে এই নির্দেশনা কেবল ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের সংশ্লি¬ষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এর আগে ৫ আগস্ট অপর এক প্রজ্ঞাপনে ১৮ আগস্ট তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, লেনদেনের সুবিধার্থে ছুটি থাকা সত্ত্বেও ওই দিন নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় সব অথবা নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে। অন্যদিকে ঈদের আগে ১৮ আগস্ট পর্যন্ত ছুটির দিনগুলোতে তৈরি পোশাক বোঝাই কনটেইনার জাহাজীকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।