বৃহস্পতিবার হরতাল ডাকতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতাল ডাকতে পারে বিএনপি। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।রাত ১১টার দিকে বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। বৈঠকে বিএনপি নেতারা বলেন, গত এক বছরে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণের ভোগান্তি বেড়েছে ও জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকারের এ ধরনের সিদ্ধান্ত জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকারের এই গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি হরতাল ডাকলে জনগণ সঙ্গে থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠক সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বরচন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।