বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে আগামী বৃহস্পতিবারের (১১ এপ্রিল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে কি না—তা আগামীকাল বুধবার জানানো হবে। আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলো ডটকমকে এ কথা জানান। সময়সূচি অনুযায়ী ১১ এপ্রিল অর্থনীতি প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র তত্ত্বীয়, ব্যবসায় নীতি ও প্রয়োগসহ সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর আগে হরতালের কারণে আজ মঙ্গলবারের পরীক্ষা ১৩ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়।