বৃহৎ স্বার্থে গাছ কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দুটি নয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস থেকে ৬১টি মেহগনি গাছ উধাও। ক্যাম্পাস ছুটির ফাঁকে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এতগুলো গাছ কেটে ফেলেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, আবাসিক হল নির্মাণের জন্য গাছগুলো কাটা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসের পূর্ব দিকের সীমানাপ্রাচীর ঘেঁষে ১০-১৫ বছর আগে মেহগনি গাছগুলো লাগানো হয়েছিল। সবেমাত্র গাছগুলো বড় হয়ে উঠছিল। এমন সময়ে গাছগুলো কেটে ফেলা হলো।গত রোববার থেকে ক্যাম্পাসে ঈদের ছুটি শুরু হয়েছে। শিক্ষার্থীদের অধিকাংশই বাড়িতে গেছেন। আগামী শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি শুরু হবে। গাছ কাটা নিয়ে ঝামেলা এড়াতে প্রশাসন এ সুযোগ বেছে নিয়েছে বলে সেখানকার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা জানান। এমনকি নির্বিঘ্নে গাছ কাটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে দ্রুত গাছ কাটার কাজ সম্পন্ন করে।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ‘গাছ কাটা মানে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি।’বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের জন্য নিয়োজিত ওয়েলফেয়ার কমিটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ওই গাছ কাটার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে।যোগাযোগ করা হলে ওই কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর কাদির প্রথম আলোকে জানান, আবাসিক হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে। তিনি জানান, নিলামে ৮৫ হাজার টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। মোট কতগুলো কাছ কাটা হয়েছে এবং এগুলো কার কাছে বিক্রি করা হয়েছে, তা জানতে চাইলে তিনি জানান, ‘কাগজপত্র না দেখে সঠিক বলতে পারব না।’ এতগুলো গাছ কাটার ফলে ক্যাম্পাসের ক্ষতি হবে কি না, জানতে চাইলে তিনি বলেন কিছুটা ক্ষতি হলেও শিক্ষার্থীদের হল নির্মাণের বৃহত্ স্বার্থে এটা করা হয়েছে।উপাচার্য এম সবদার আলী প্রথম আলোকে জানান, গাছ কেটে হল নির্মাণ ছাড়া কোনো উপায় ছিল না।