বে এম্পোরিয়ামের খাঁটি চামড়ার শু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বে ট্যানারিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম চামড়া রপ্তানিকারক প্রতিষ্ঠান। ‘ফিনিশড লেদার’ রপ্তানি করার পাশাপাশি তারা চামড়ার বিভিন্ন পণ্যও তৈরি করে। তাদের তৈরি চামড়ার শুতে শতভাগ খাঁটি চামড়া থাকে। কোনো রকম ফাঁকিজুকির অবকাশ নেই। এমনকি তারা তিন মাস পর্যন্ত বিক্রয়োত্তর সেবাও দিয়ে থাকে। দাম পড়ে এক হাজার ৮০০ থেকে সাড়ে তিন হাজার টাকা। তবে বাণিজ্য মেলায় তাদের মিনি প্যাভিলিয়ন থেকে কিনলে ১০ শতাংশ ছাড়ে কেনা যাবে জুতা। এ ছাড়া বে এম্পোরিয়ামে চামড়ার জ্যাকেট, বেল্ট ইত্যাদি পাওয়া যায়।