বে-রহম লিমা রহমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমা রহমানের তিন সন্তান। তিনজনের বয়সই দশের ঘরে। তাঁর বাসায় ১০ বছরের আরেকটি মেয়েশিশু আছে, তাঁর গৃহকর্মী। গায়ের রং ফরসা। নাম সোহাগী। কিন্তু সোহাগী তার গৃহকর্ত্রীর কাছে থেকে কোনো আদর-সোহাগ পায়নি। লিমা রহমান একজন নারী, একজন মা। কিন্তু সোহাগীর জন্য লিমা রহমানের মনে কোনো রহম ছিল না। তিনি অত্যাচার করতে করতে সোহাগীর গায়ের রং-ই যেন পাল্টে ফেলেছেন। গৃহকর্তাও এ অত্যাচারে কোনো বাধা দেননি।সোহাগীকে গতকাল রোববার রাজধানীর মগবাজারের ২৭/এ, দিলু রোডের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ ব্যাটালিয়ন র্যা ব। আর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী লিমা রহমান ও গৃহকর্তা মশিউর রহমানকে আটক করা হয়। সোহাগীকে উদ্ধারের পর রাস্তায় নেমে এসেছে আশপাশের মানুষ। মেয়েটির অবস্থা দেখে ক্ষুব্ধ লোকজন তেড়ে গেছে লিমা রহমানের দিকে। তাঁকে মারতে লাঠি ঢুকিয়ে দিয়েছে র্যা বের গাড়িতেও। সামলেছে র্যা ব। এসব দেখে ভয়ে আরও কুঁকড়ে ছিল সোহাগী। আতঙ্কিত চেহারায় সে বসেছিল র্যা বের গাড়ির সামনের সিটে। পেছনে তার সেই গৃহকর্ত্রী আর কর্তা। দুজনের কোলে দুটি শিশু। আতঙ্কিত তারাও। দুজনের মাথায় চুলের ফাঁকে চিকচিক করছিল ঘাম। গৃহকর্তা কিছুটা স্লেশ নিয়ে তাকিয়ে ছিলেন স্ত্রীর দিকে। নির্বিকার লিমাও ঘামছিলেন।মেয়েটি এবং উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে যা জানা গেল তা এমন—‘ঘর মুছতে বালতি থেকে পানি গড়ায়, থালা-বাসন ধুতে দেরি হয়, পান থেকে চুন খসে যায়, প্রতিক্রিয়ায় সোহাগীর যেন চামড়া খসিয়ে ফেলতে চান গৃহকর্ত্রী। সোহাগীর গালে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে অসংখ্য কাটাছেঁড়া, ছ্যাঁকা, শুকিয়ে যাওয়া রক্ত তা-ই তো বলছে। র্যা ব সদস্যরা তাকে গাড়িতে তুলেছে-নামিয়েছে কোলে করে। হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছে মেয়েটি।সোহাগীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আয়নাল। অভাবের সংসারে বেড়ে ওঠা সোহাগী ছয় মাস আগে ওই বাড়িতে কাজ করতে আসে।এলাকাবাসী জানান, মাঝেমধ্যেই ওই বাড়ি থেকে মার খাওয়া শিশুর চিৎকার শোনা যেত। এলাকাবাসীই র্যা ব-৩-কে বিষয়টি জানায়। উদ্ধার হওয়া সোহাগী প্রথম আলোকে জানিয়েছে, গতকালও তাকে সকালে কিছু খেতে দেওয়া হয়নি। বিভিন্ন কারণে তাকে মারধর করা হতো। গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। হাতের কাছে যা পেত তাই দিয়ে মারধর করতেন লিমা। ভয়ে কুঁকড়ে থাকা শিশুটি ভালোভাবে কথাও বলতে পারছিল না।র্যা ব-৩-এর সহকারী পুলিশ কমিশনার কুদরত-ই-খুদা জানান, শিশুটিকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। কখনো গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, কখনো কাচের চুরি ভেঙে তা দিয়ে হাত কেটে দেওয়া হয়েছে। আবার কখনো শরীরে হারপিক ঢেলে দিয়েছেন গৃহকর্তা আর গৃহকর্ত্রী। গৃহকর্তা মশিউর রহমান একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে দাবি করেছেন। তবে তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আর সোহাগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।গতকাল বিকেলে আটক দম্পতিকে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যা ব। রমনা থানার উপপরিদর্শক আশরাফ উদ্দীন জানান, মাস ছয় আগে লিমার এক আত্মীয়ের মাধ্যমে ওই বাসায় নিযুক্ত হয় সোহাগী।গৃহকর্ত্রী লিমা দাবি করেছেন, তিনি মাঝেমধ্যে ভুলত্রুটির জন্য সোহাগীকে দু-একটা চড়-থাপড় মেরেছেন। ওর চুলকানি ছিল। চুলকাতে চুলকাতে সে শরীরে দাগ করে ফেলেছে।আর গৃহকর্তার দাবি, সোহাগী যখন কাজ করতে এসেছে তখনই তার শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। তাকে দিয়ে শুধু ঘর মোছানো হতো।